মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ফেলোর আয়োজনে স্থানীয় জনসম্পৃক্ত সমস্যা সমাধানে “ইফেক্টিভ এ্যাডভোকেসি ইন এ্যাড্রেসিং লোকাল কমিউনিটি ইস্যু” শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএইড -এর অর্থায়নে এস পি এল প্রকল্পের আওতায়
বুধবার দুপুরের দিকে মেহেরপুরের একটি রেস্টুরেন্টে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ডিআই এর সিনিয়র ফেলো আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকবর জালাল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মেহেরপুর জেলা সভানেত্রী সাইয়্যেদাতুননেসা কর্মশালাটি আয়োজন করেন। ওয়ার্কশপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম।