মেহেরপুর নিউজ, ১২ এপ্রিল :
এসএসসি ২০০২ ব্যাচের উদ্যোগে মেহেরপুর সরকারী কলেজ মাঠে তাপস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল টুর্নামেন্টের উদ্বোদন করেন। এসময় তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন। পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, সদর উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম এসময় বক্তব্য রাখেন।
টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশ গ্রহন নিচ্ছে। উদ্বোধনী খেলা অমিমাংসিত ভাবে শেষ হয়। মেহেরপুর এফসিপি ও চকশ্যাম নগর একাদেশের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়।