মেহেরপুর নিউজ:
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মেহেরপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার কমানোর জন্য আইনগত পদক্ষেপ, আইনের প্রয়োগসহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রশিক্ষনের জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব, নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিশাখা, স্বাস্থ্য বিভাগের রোকেয়া বেগম।
মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ভূঁইয়া এবং মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামুল হক।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার সঞ্চালনায অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান,রনি আলম নুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা কমান্ডেন্ট প্রদীপ চন্দ্র দত্ত, সদর উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মূয়ীনুর রহমান,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন,জান্নাতুল ফেরদৌসী,সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান,ইন্সপেক্টর আব্দুল আলিম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা স্যানেটারী ইন্সপেক্টর জামাত আলী, সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ।