মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভায় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।