মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ নভেম্বর:
মেহেরপুর জেলা তারেক পরিষদের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়ার ৪৯ তম জন্মদিন পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেহেরপুর জেলা বিএনপির শাহজীপাড়াস্থ কার্যালয়ে জেলা তারেক পরিষদের আহবায়ক রশিকুল ইসলাম ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আনছারুল হক কেকে কেটে জন্মদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা আনোয়ারুল হক কালু,অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন,জেলা যুবদলের আহবায়ক জহরুল ইসলাম বড়বাবু সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন,পৌর যুবদলের সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন,জেলা ছাত্রদলের সভাপতি মো:মোস্তাকিম,সহসভাপতি আলমগীর ইকবাল ,তারেক পরিষদের সদস্য সচিব সেলিম রেজা কল্লোল,সদস্য সাইফুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।