মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জানুয়ারী:
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা ও নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আজ বুধবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কলিম উদ্দিন, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।