মেহেরপুর নিউজ:
সাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড় “দানা”র প্রভাব কারনে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মেহেরপুরে বৃষ্টি হচ্ছে। অবিরাম বৃষ্টির ফলে সাধারন জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে।
বৃষ্টির ফলে মেহেরপুরে মানুষের চলাচল ছিল খুবই কম। তবে সড়কে যানবাহনের চলাচল ছিল। বিরামহীন বৃষ্টিতে মানুষের সাধারন জীবনযাত্রায় ছন্দপতন ঘটে। বৃহস্পতিবার সকাল থেকেই মেহেরপুরের আকাশ মেঘে আচ্ছন্য ছিল। সারাদিন সুর্যের দেখা মেলেনি।
ঘূর্ণিঝড় “দানা”র প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মাঝেমধ্যে বৃষ্টি হলেও শুক্রবার দুপুরের পর থেকে অবিরাম বৃষ্টির কারণে জনজীবন থমকে দাঁড়িয়েছে। সকাল থেকে মেঘ মেঘের আনাগোনার পর দুপুর থেকে বৃষ্টি শুরু হয়। কখনো মুষলধারে, কখনো ঝিরঝিরি বৃষ্টিপাতের কারণে মেহেরপুরের মানুষজন গৃহবন্দী হয়ে পড়ে। নিতান্ত কাজ ছাড়া মানুষজন কেউ ঘরে বাইরে বের হয়নি। শুক্রবার এমনিতে ছিল ছুটির দিন, তার উপরে বৃষ্টির কারণে মানুষজন গৃহবন্দী থাকে। ঘূর্ণিঝড় দানা বাংলাদেশ আঘাত না হানলেও পার্শ্ববর্তী দেশের আঘাত হানার পর তার রেশ এসে পড়ে মেহেরপুরে।