মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুলাই:
চাকুরি জাতীয় করণ ও দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার দাবীতে মানব বন্ধন ও প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছে ইউনিয়ন পরিষদের সচিবগন।
আজ সোমবার সকাল ১০টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির মেহেরপুর জেলা শাখার আয়োজনে দু’দফা দাবীতে মানব বন্ধন ও মেহেরপুর জেলা প্রশাসকের মাধ্যেমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছেন ইউনিয়ন পরিষদের সচিবগন।
মেহেরপুর ইউনিয়ন পরিষদ সমিতির সভাপতি সানোয়ার হোসেনের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানব বন্ধন শেষে মৌন মিছিল করে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ইউনিয়ন পরিষদের সচিবগন জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের মাধ্যেমে প্রধান মন্ত্রী বরাবার স্মারক লিপি প্রদান করেন।