মেহেরপুর নিউজ:
কর্মজীবনে দায়িত্ব পালনে দুর্নীতি না করার শপথ নিয়েছেন মেহেরপুরের সার্ভেয়ার কানুনগো ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। বুধবার বিকেলে দিকে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে এ শপথ গ্রহণ করেন কর্মকর্তাগণ।
সহকারি কমিশনার (ভূমি) মাইন উদ্দিন এর উদ্যোগে মেহেরপুরে সার্ভেয়ার কানুনগো ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগন দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে শপথ গ্রহণ করেন। সহকারী কর্মকর্তা (ভূমি) মইন উদ্দিন শপথ বাক্য পাঠ করান।