মেহেরপুর নিউজ:
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত কুষ্টিয়া জেলার উপ পরিচালক হাফিজুর রহমান দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সম্পাদক মোশাররফ হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যে উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার আটটি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিতর্কের প্রথম পর্বে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে। মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়কে। এবং জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ জাদুখালী স্কুল এন্ড কলেজকে পরাজিত করে সেমি ফাইনালে ওঠে।