মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার ৭২ জন দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে জেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল উপস্থিত থেকে বিভিন্ন গ্রামে ৩৪ জনের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন সেখানে উপস্থিত ছিলেন।