মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও ওয়ার্ড জামায়াতে ইসলামির সেক্রেটারি ইমরান হোসেনের উদ্যোগে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গোভীপুর গ্রামে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতে ইসলামির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ইমরান হোসেন এবং সাবেক ছাত্রনেতা খালিদ সাইফুল ইসলাম।
উপস্থিত নেতৃবৃন্দ গোভীপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের প্রায় ২১০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপকারভোগীরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।