মেহেরপুর নিউজ, ১২ জুন:
মেহেরপুর লেডিস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ্য অসহায় ও পূনর্বাসিত ভিক্ষুকদের মাঝে বস্ত বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী স্মৃতি রাণী সিনহার সভাপতিত্বে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার পত্নী সালমা খাতুন, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা মাসুদা ইয়াসমিন লতা, সহ-সভানেত্রী ও ডিডি এলজি পত্নী ফরজানা হাসান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর পত্নী নওরীন সুলতানা, এডিএম পত্নী নুসরাত জাহান, এনডিসি রামানন্দ পাল, সহকারী কমিশনার কাজী নাহিদ ইভা, মোহাম্মদ নুরে আলম, আরিফ হোসেন, মোহাম্মদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ৬১ জন দুস্থ্য অসহায় ও পূনর্বাসিত ভিক্ষুকদের মাঝে বস্ত বিতরণ করা হয়।