মেহেরপুর নিউজ:
মেহেরপুরে দৈনিক দেশ রূপান্তরের বর্ষপূর্তি অনুষ্টানে বক্তারা গণতন্ত্র ও গণমাধ্যম রক্ষায় দেশ রুপান্তরকে আরও সাহসী হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। বক্তারা বলেন— শুধু এলাকার সমস্যা ও উন্নয়ন তখনই মানুষের কল্যানে আসবে, যখন গণতন্ত্র ও গণমাধ্যম বিকশিত হবে। এই দুইয়ের উন্নয়ন ছাড়া জনস্বার্থে গৃহীত কোন উন্নয়নই কাজে আসবে না।
রবিবার মেহেরপুর প্রেসক্লাবে দেশ রূপান্তরের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের প্রবীন নেতা আলহাজ¦ গোলাম রসুল।
দেশ রূপান্তরের মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য’র সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য দেন মেহেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, উপদেষ্টা ওয়াজেদুল হক জেদু ও লেখক কবি রফিকুল আলম।
বক্তারা বলেন—ব্যাঙের ছাতার মত গণমাধ্যম প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মী গজিয়ে উঠছে। এতে গণমাধ্যমের মান যেমন নষ্ট হচ্ছে, তেমনি এই পেশার ভাবমূর্তি দারুনভাবে ক্ষুন্ন হচ্ছে। এইক্ষেত্রে সরকারের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। সেইসাথে যত্রতত্র ফেসবুক লাইভ সম্প্রচারে সরকারকে এখনই কঠোর হওয়ার আহবান জানান। এই সময় আরও বক্তব্য দেন— কামারুজ্জামান খাঁন (জনতা), মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (বার্তা সম্পাদক, মেহেরপুর নিউজ) সহ সাংবাদিক ফারুক মল্লিক (ইনকিলাব), জিএফ মামুন লাকি (পশ্চিমাঞ্চল), রাশেদুজ্জামান (আজকের পত্রিকা), সাইদ হোসেন (প্রথম আলো), রমিজ আহসান (যমুনা টেলিভিশন), জুলফিকার আলী কানন (বাংলানিউজ) ও রেজ আন উল বাশার তাপস (এনটিভি)। বক্তব্য শেষে অতিথিরা কেক কেটে মিষ্টিমুখ করে অনুষ্টানের সমাপ্তি করেন।