নিউজ ডেস্ক
যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার যুগপুর্তি উপলক্ষে মেহেরপুর অফিস মিলনায়তনে কেক কেটে মিষ্টি মুখ করে যুগপুর্তি অনুষ্ঠান পালন করা হয়। মেহেরপুর প্রধান মুহাম্মদ মহাসিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরটিভি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ খন্দকার। এতে বক্তব্য রাখেন মানব জমিনের জেলা প্রতিনিধি সামাদুল ইসলাম, সাংবাদিক ইয়াদুল মোমিন, মিজানুর রহমান, মেহের আমজাদ, প্রভাষক জাহির হোসেন চঞ্চল প্রমুখ।