মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ সেপ্টেম্বর:
মেহেরপুরে ইজিবাইক চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মতন অব্যাহত রয়েছে। বর্তমানে শুধুমাত্র আভ্যন্তরিণ রুটে বাসচলাচল বন্দ্ধ থাকলেও মঙ্গলবার বিকেল থেকে দুরপাল্লার গাড়ি চলাচলও বন্দ্ধ করে দেওয়া হবে বলে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস জানিয়েছেন।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টার দিকে মেহেরপুর কাথুলী বাসষ্টান্ডে বিলা (২৫) নামের এক ইজিবাইক চালক কে কয়েক জন বাস শ্রমিক মারধর করে। এর প্রতিবাদে ইজিবাইক চালকরা শহরের বিভিন্ন মোড়ে লাঠি-সোটা নিয়ে অবস্থান নেয় এবং সকল রুটে বাস চলাচল বন্ধ সহ সড়ক অবরোধ করে রাখে। এ ঘটনার প্রতিবাদে আভ্যন্তরিণ রুটে বাসচলাচল বন্দ্ধের ঘোষনা দেয় মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন।