মেহেরপুর নিউজ:
মেহেরপুরে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় বাঘডাঁসা আহত। আহত বাঘডাঁসাটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে । মঙ্গলবার সন্ধ্যার পরে মেহেরপুর শহরের ওয়াবদা সড়ক এ ঘটনা ঘটে।
জানা গেছে ঘটনার সময় বাঘডাঁসাটি ওয়াপদা সড়কে উপর দিয়ে হেঁটে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল চালকসহ আরোহী এবং বাঘডাঁসাটি রাস্তার ‘পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা রাস্তার পাশে থেকে আহত বাঘডাঁসাটি উদ্ধার করে। পরে সেটিকে বনবিভাগের মাধ্যমে প্রাণী সম্পদ বিভাগে চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়।