মেহেরপুর নিউজঃ
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার উপলক্ষে সারাদেশের ন্যায় মেহেরপুরেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে।
শুক্রবার মেহেরপুর শহরসহ জেলার বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করেন।
জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিন পবিত্র মাহে রমজানকে বিদায় জানিয়ে মুসল্লিরা আবেগঘন পরিবেশে দোয়া করেন।
মুসলিমদের কাছে সারা বছরের মধ্যে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মধ্য দিয়ে কার্যত এ মাসের ইবাদতের সমাপ্তি ঘটে। এদিকে শুক্রবার রমজানের ৩০ দিন পূর্ণ হওয়ায়, পরদিন শনিবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল।