মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর ও গাংনী উপজেলার পৃথক দুটি ধর্ষণের ঘটনার সুষ্ঠ তদন্তসহ আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার সময় মানব উন্নয়ন কেন্দ্র ( মউক) আমঝুপি এর হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম মেহেরপুর জেলা শাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন,মানব উন্নয়ন কেন্দ্র ( মউক) এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের মেহেরপুর কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক রফিকুল আলম।
এসময় জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ৩১ আগস্ট জেলার গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের মজনু
শেখের প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী মনিরুল মহল্দার।
এছাড়াও ২৪ আগস্ট মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে গণ ধর্ষণ করে তার প্রেমিকসহ প্রেমিকের বন্ধুরা।
ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।