মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুলাই:
মেহেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে সাহান-আরা বেগম যোগদান করেছেন। রোববার দুপুরে তিনি মেহেরপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম অন্যত্র বদলী হওয়ায় মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব সাহান-আরা বেগমকে মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। সাহান-আরা বেগম দ্বিতীয় মহিলা জেলা প্রশাসক হিসেবে মেহেরপুরে যোগদান করলেন। এর আগে ২০০১ সালে মেহেরপুর প্রথম মহিলা জেলা প্রশাসক হিসেবে মমতাজ বেগমকে মেহেরপুরে নিয়োগ দেয়া হয়েছিল। এ দিকে নবাগত জেলা প্রশাসক সাহান-আরা বেগম সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুরের উন্নয়নে শরিক হতে চান।