মেহেরপুর নিউজ, ২২ জুন:
মেহেরপুর জেলা কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট অফিসের উদ্যোগে নতুন ভ্যাট আইন (মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২) বাস্তবায়ন কল্পে জেলা পর্যয়ে সহায়তা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। সভায় বক্তব্য রাখেন কাস্টমস এক্সসাইজ ও ভ্যাটের কমিশনার ফয়সাল বিন রহমান, সুপার লিয়াকত আলী, তথ্য কর্মকর্তা আবুবক্কও সিদ্দিক, প্রাথমিক শিক্ষা অফিসার জেসেন আলী, ইন্সপেক্টও শামিম সরকার, হুমায়ন কবীর, আসাদুল্লাহ প্রমূখ।