মেহেরপুর নিউজ:
করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি সামলাতে নতুন করে তৃতীয় ধাপের ‘লকডাউন’ আরোপ করা হয়েছে, সেটি কার্যকর শুরু হয়েছে। সরকারি আদেশে এটিকে বিধিনিষেধ বলা হচ্ছে।
শুক্রবার সকালে দিকে মেহেরপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়েছে। এর ধারাবাহিকতায় সদর থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলামের নেতৃত্বে শহরের হোটেল বাজার এলাকায় পুলিশের চেকপোস্ট বসিয়ে পরিচয় এবং রাস্তার বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে।
সদর থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, ‘কঠোর লকডাউন’ কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এসময় তিনি ‘লকডাউন’ চলাকালে বিনা কারণে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।