মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাড়া ব্যাচেলর বয়েজের উদোগে নববর্ষ কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে মেহেরপুর বিসিক শিল্পনগরী মাঠে আমঝুপি ইউপি সদস্য জাফর ইকবাল প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে নববর্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় ইউপি সদস্য মিজানুর রহমান মিলন,সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাব জয়লাভ করেছে। খেলায় ভৈরব ক্লাব ৫ উইকেটে গাংনী উপজেলা বাঁশবাড়িয়া একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বাঁশবাড়িয়া একাদশ ১৫ ওভারে ৭১ রান করে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে গোভীপুর ভৈরব ক্লাব ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়।