মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির উদ্যোগে মেহেরপুরের নবাগত স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার দুপুরের দিকে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকের কার্যালয় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন উপস্থিত থেকে নবাগত স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মহাম্মদ মুজাহিদুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সচিব সানোয়ার হোসেন সহ জেলার বিভিন্ন ইউনিয়নের সচিবগণ উপস্থিত ছিলেন।