মেহেরপুর নিউজ ২৪ ডট ককম,২০ আগস্ট:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত নাইট প্রীতি ফুটবল টুর্ণামেন্টের খেলায় সুমন ট্রেডার্স ৩-১ গোলে জয়ী হয়েছে। সুমন ট্রেডার্সের পক্ষে সুমন ২টি ও তারিখ ১টি করে গোল করে।বটতলা একাদশের পক্ষে রাসেল ১টি করে গোল করে।
আজ সোমবার সন্দ্ধ্যায় গোভীপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় সুমন ট্রেডার্স ৩টি গোল করে।
জবাবে বটতলা একাদশ ১টি মাত্র গোল করে। খেলে শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।