মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সংস্কৃতির ঋদ্ধ অসাম্প্রদায়িক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নাটক লালন ফকির মঞ্চায়িত হয়েছে।
শুক্রবার রাতে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর ব্রিজের নিচে নাটক লালন ফকির মঞ্চায়িত হয়। মেহেরপুর রেপার্টরি নাট্য দলের প্রযোজনায় নাটক লালন ফকিরের মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী শিল্পীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যানুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নাজমুল হক। বিপুল পরিমাণ দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।