মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মার্চ:
মেহেরপুরে র্যালী,বঙ্গবন্দ্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী,শিশু সমাবেশ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্দ্ধু শেখ মুজিবর রহমানের ৯২ তম জন্মদিন পালিত হয়েছে।
আজ শনিবার সকাল সোয়া ৮ টায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে একটি বর্ণাঢ্য র্যালী স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্দ্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য
অর্পনের মধ্য দিয়ে শেষ হয়। মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক সাহান আরা বানু এবং মেহেরপুর জেলা আওয়ামীলীগের পক্ষে এ্যাডভোকেট মিয়াজান আলী।
পরে জেলা প্রশাসকের চত্বরে শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু।
আলোচনায় অংশ নেয়, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মিয়াজান আলী,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আশকার আলী,আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ছোট প্রমূখ। সর্বশেষে জেলা প্রশাসক চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহান আরা বানু।