মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ আগষ্ট:
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোকর্যালী আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জেলা কমান্ডার বশির আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী। বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, সাংগাঠনিক কমান্ডার আমিনুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার সিরাজুল ইসলাম, চাদ আলী প্রমুখ।পরে সেখানে দোয়া মাহফিল ও কাঙ্গারি ভোজ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা মৃুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদের নেতৃত্বে এক শোক র্যালী বের করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু করে শোক র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন করে।
মেহেরপুর শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক ফেরদৌস আহমেদ শোভনের উদ্যোগে ৬ নং ওয়ার্ডে দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। ফেরদৌস আহমেদ শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন রাশেদুল ইসলাম টিটু, যুবলীগ নেতা জাহিদ,বিমল, শামিম,ছাত্রলীগ নেতা বায়েজিদ । পরে সেখানে দোয়া ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শ্রমিক লীগ ও বাস্তহারা লীগ:
মেহেরপুর জেলা শ্রমিক লীগ ও বাস্তুহারা লীগের উদ্যোগে শহরের বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। বাস্তুহারা লীগের সভাপতি সামসুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ফিরোজ হোসেন,শ্রমিক লীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান, শ্রমিক নেতা রেজাউল হক, রফিকুল ইসলাম, শাহিন আলম প্রমুখ। পরে সেখানে দোয়া ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
যৌথ উদোগ:
মেহেরপুর জেলা যুবলীগের কোষাধাক্ষ ও সহপ্রচার সম্পাদককের যৌথ উদ্যোগে শহরের শহীদ রিপন টাওয়ার প্রাঙ্গনে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। জেলা যুবলীগের কোষাধাক্ষ মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক এমএএস ইমন, জেলা যুবলীগের সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশান,মোহন প্রমুখ। পরে সেখানে দোয়া ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর শহর যুবলীগ:
মেহেরপুর শহর যুবলীগের উদ্যোগে মেহেরপুর শহরের টিএন্ডটি মোড়ে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। যবুলীগ নেতা মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্খিথত ছিলেন আসাদ আলী, মোকলেসুর রহমান মুকুল প্রমুখ। পরে সেখানে দোয়া ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগ:
মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে দরীয় কার্যালয়ে আলোচনা সভা , দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজ করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষক লীগ নেতা শেখ বাবুল, বশির আহমেদ, আবুল কাশেম, আলাল উদ্দিন, সুমন, মিরাজুল ইসলাম প্রমুখ। পরে সেখানে দোয়া ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা তরুণ লীগ:
মেহেরপুর জেলা তরুণ লীগের উদ্যোগে শহরের কাসারী পাড়ার মোড়ে এক কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। জেলা তরুন লীগের আহবায়ক ওয়াসিম কুমারের সভাপতিত্বে কাঙ্গালী ভোজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সাজেদুল ইসলাম, পৌর সভাপতি নুর হোসেন প্রমুখ। পরে সেখানে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা পূজা উযাপন পরিষদ:
শুক্রবার রাতে মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশরী কালি মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অভিজিৎ বসু,সহসভাপতি অ্যাড. পল্লব ভট্রাচার্য, কার্তিক চন্দ্র ,মাধব চন্দ্র, রথিন্দ্রনাথ সাহা প্রমুখ। পরে সেখানে প্রসাদ বিতরণ করা হয়।
