মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ নভেম্বর:
মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৩য় বর্ষ পূর্তি । আযোজনের মধ্য রয়েছে,জন্মদিনের কেক কাটা,বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
আজ রোববার সকালে মোহনা টেলিভিশনের মেহেরপুর সংবাদদাতা আবু আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর পৌরসভা চত্বরে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়।
মেহেরপুরের পৌর মেয়র আলহাজ্ব মুতাছিম বিল্লাহ মতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন,খুলনা প্রেসক্লাব ফেডারেশনের যুগ্ম মহাসচিব প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য,চ্যানেল আই জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা,সময় টিভির জেলা প্রতিনিধি মীর সউদ আলী চন্দন, দিগন্ত টিভির জেলা প্রতিনিধি ওয়াজেদুল হক, যুগান্তেরের জেলা প্রতিনিধি তোজাম্মেল আযম,বৈশাখি টিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ও দৈনিক ডেসটিনির মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন, জনকন্ঠের জেলা প্রতিনিধি ফজলুল হক মন্টু, দেশতথ্যর ষ্টাফ রির্পোটার মিজানুর রহমান, আমাদের সংবাদের জেলা প্রতিনিধি ডি এম মকিদ, আওয়ার নিউজের বার্তা সম্পাদক নুরুল ইসলাম, রাশেদ প্রমূখ।