মেহেরপুর নিউজ:
নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা পলাতক আসামি আল-আমিনকে আটক করেছে। মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। আটক আলামিন মেহেরপুরসহ শিশু বাগানপাড়া আনারুল ইসলামের ছেলে। মেহেরপুর সদর থানায় দায়ের করা মামলায় ডিবি পুলিশ তাকে আটক করে।
মেহেরপুর ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু জানান, আলামিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর সংশোধনী আইন ২০০৩ এর ৭,৯.৩০ এ পৃথক মামলা আদালতে বিচারাধীন আছে।