মেহেরপুর নিউজ:
মেহেরপুর বড় বাজারে নাসির টোব্যাকো কোম্পানির ডিপো, মা মনষা স্টোরে অভিযান। পুরাতন স্বাস্হ্য সতর্কতা সম্বলিত নাসির বিড়ি জব্দ করার ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে। রবিবার এ অভিযান চালানো হয়।
জানা গেছে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম শহরের বড় বাজারে নাসির টোব্যাকো কোম্পানির ডিপো, মা মনষা স্টোরে অভিযান চালিয়ে সেখানে পুরাতন স্বাস্হ্য সতর্কতা সম্বলিত ১৭ হাজার ৫শ নাসির বিড়ি জব্দ করা হয়। পরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিশ্বনাথ সাহার নিকট হতে ধুমপানও তামাক জাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫এর ধারা ১০ এবং বিধি ২০১৫ এর ৯ এর ১ (ঙ) মতে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়