মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে নাসির সেন্টারে ‘কবির মটরস’ এর নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মেহেরপুর শহরের কাথুলি সড়কে এই শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির সেন্টার মটরসের বিজনেস হেড গিয়াস উদ্দিন আহমেদ প্রিন্স।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আরএসএম ইমরান খান, মুফতি হোসাইন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।