মেহেরপুর নিউজ:
মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি উদ্যোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় মেহেরপুরে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন “শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুমের মাধ্যমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে জুমের মাধ্যমে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক এনডিসি মোঃ শহিদুল আলম,মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত সঞ্চালনায় সেমিনারের জুমের মাধ্যমে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, ইউপি সদস্য রোজিনা খাতুন প্রমুখ।