মেহেরপুর নিউজ :
মেহেরপুর সাঈদ আনোয়ার ট্রেডার্স এর উদ্যোগে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে। রবিবার বিকাল থেকে মেহেরপুরে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।
১০০ টাকা কেজি দরে সোয়াবিন তেল, ৫৫ টাকা করে কেজি দরে ছোলা, ৫৫ টাকা কেজি দরে মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করা হয়। সাঈদ আনোয়ার ট্রেডারস স্বত্বাধিকার রাজু আহমেদ টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন। স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা সাধারণ এ সকল পণ্য ক্রয় করেন।