মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ জানুয়ারি:
যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্যে দিয়ে আজ মঙ্গলবার মেহেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী(স.) পালিত হচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী(স.) উপলক্ষে আজ মেহেরপুর শহর সহ জেলার প্রতিটি গ্রামের মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও মোনজাত করা হয়।এ উপলক্ষে সকল সরকারী বেসরকারী ভবনে সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী(স.) উপলক্ষে দিনটি ছিল সরকারী ছুটি।
এদিকে রাতে শহরের কলেজ মোড় এলাকায় নাদিম বালু ভান্ডারের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নাদিম শাহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,হাফেজ আহমদুল্লাহ, নুর রহমান, হেদায়েতুল্লাহ প্রমুখ।পরে সেখানে দুয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমঝুপি থেকে শহিদুল ইমলাম:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হাটপাড়ার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে শাহ আলমের ব্যাক্তি উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে এলাকার দু’শতাধিক ব্যাক্তিবর্গের মাঝে রান্না করা খাবার বিতরণকরা হয়।