মেহেরপুর নিউজ:
মেহেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ । মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার দুপুরের দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা,ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক এ জে এম সিরাজুম মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান । অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে আলোচনা করেন মেহেরপুর জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ সাদিকুর রহমান। পরে সেখানে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা।