মেহেরপুর নিউজ,০৯ জুলাই:
মেহেরপুরে যথাযথ মর্যাদা ও উৎসব মূখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেণ জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্তি জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মন্ডল, প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসানাত, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক এ কে এম শাহিন কবির, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আশকার আলী প্রমুখ।