মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুলাই:
আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বাবুল মিয়া , সাংবাদিক রফিক উল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আসকার আলী প্রমূখ।