মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে প্রাক্টিক্যাল এ্যাকশন প্রোগ্রামের আওতায় দিনব্যাপী পয় বর্জ্য ব্যবস্থাপনার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্টিক্যাল এ্যাকশন প্রেগ্রামের সিনিয়র জেন্ডার স্পেশালিস্ট ডঃ সেলিনা ফেরদৌস, মিউনিসিপাল কোঅডিনেটর ইশরাত হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন।কর্মশালায় পৌরসভার কাউন্সিলর সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।