মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ ফেব্রুয়ারি:
মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে ১৯ দল সমর্থিত বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন নির্বাচনে পরাজিত তার নিকটতম প্রার্থী আলহাজ্জ গোলাম রসুলের সাথে সৌজন্যে সাক্ষাতকালে বলেন,আমি আপনার ছোট ভাই আমাকে দোয়া করবেন। আপনাদের সহযোগীতা নিয়ে মেহেরপুর জেলাবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। এসময় মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল বিজনের মাথায় হাত বুলিয়ে আর্শিবাদ করেন।
এদিকে মেহেরপুরে সর্বকালের রেকর্ড ভেঙ্গে সদর উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন দেখা করলেন পরাজিত প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: গোলাম রসুলের সাথে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মারুফ আহমেদ বিজন নির্বাচনে পরাজিত প্রার্থী আলহাজ্ব গোলাম রসুলের সাথে দেখা করার উদ্যোশে সাদা রংয়ের একটি মাইক্রোবাসযোগে তার হোটেল বাজারস্থ নিজস্ব কার্যালয়ে পৌছায়। এ সময় আলহাজ্ব গোলাম রসুল তার গদি ঘর থেকে নেমে এসে বিজনকে স্বাগত জানান। এ সময তারা দু’জন- দুজনের শরীরের খোঁজ খবর নেন এবং কোলাকুলি করেন । করেন।