মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ আগষ্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে খাদিজা নামের সাড়ে ৩ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার সন্ধ্যার দিকে গাড়াবাড়িয়ার ভৈরব নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শনিবার বিকালের দিকে গাড়াবাড়িয়া গ্রামের শফিকুলের মেয় খাদিজা খাতুন বাড়ির পাশে ভৈরব নদের তীরে খেলা করার সময় পানিতে পড়ে যায়। পরে খোজাখুজির পর সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করা হয়।