মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে সনদ না থাকা এবং পরিবেশগত দিক ঠিক না থাকায় ফ্রেন্ড ওয়াটার স্ক্যান নামের একটি পানি বিক্রির প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমান, এবং পড়শী ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন সনদ না থাকাই, এবং পরিবেশগত দিক ঠিক না থাকায় ফ্রেন্ডস ওয়াটার স্ক্যানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারাই ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং পড়শী ড্রিংকিং ওয়াটারের উৎপাদনের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা এবং বিভিন্ন সনদপত্রের মেয়াদ না থাকাই প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
অভিযানে অন্যদের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, সদর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা জিয়া হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।