মেহেরপুর নিউজ:
মেহেরপুরে সম্ভাব্য সাংবাদিকদের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি)‘র উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা যোগাযোগ কার্যক্রম প্রকল্পের সহযোগীতায় রিপোর্টিং প্রশিক্ষণ শেষে সনদ পত্র বিতরণ করেছেন।
সোমবার বিকালে মেহেরপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে (১৮ ও ১৯ অক্টোবর) দুই দিন ব্যাপি রিপোটিং প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিক ভাবে এ সনদ বিতরণ করা হয়।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)‘র মহাপরিচালক জাফর ওয়াজেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেহেরপুরের সম্ভাব্য সাংবাদিকদের সনদপত্র বিতারণ করেন।
এ সময় মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো উপস্থিত ছিলেন।
২ দিনব্যাপী এ প্রশিক্ষণের শেষ দিনে প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে। তাকে সহযোগীতা করেন পিআইবি সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মান্নান।
প্রশিক্ষণের ২য় দিনে সংবাদ শিরোনাম, সূচনা, কাঠমো, ফিচার সম্পর্কিত ধারণা, লেখার কলাকৌশল ও সংবাদপত্রে জেন্ডার সংবেদনশীল ভাষার ব্যবহার নিয়ে আলোচনা করেন অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে। পরে পিআইবি‘র মহাপরিচালক জাফর ওয়াজেদ সাংবাদিকতার নীতিমালা, আইন ও আচরণবিধি নিয়ে আলোচনা শেষে ৩০ জন সম্ভাব্য সাংবাদিকদের হাতে সনদপত্র হাতে তুলে দেন।