মেহেরপুর নিউজ, ০৫ এপ্রিল:
২০১৭ সালে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষার বৃত্তির ফলাফলে মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ভাল ফলাফল অর্জন করেছে।
এই বিদ্যালয় থেকে এবার ট্যালেন্টপুলে ৬জন সহ মোট ৯ জন বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলো সৈকত আহমেদ, আলকামা সিদ্দিকি, রিম্পা খাতুন, আফরা আনাম সিন্থিয়া, আখি ও সাদিকা ইসলাম সাথী। সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হলো নিশান অনিকা ও মিসকাতুল জান্নাতুল রশনী।