মেহেরপুর নিউজ, ২৪ সেপ্টেম্বর:
মেহেরপুরে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার আনিছুর রহমান।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, মুজিবগর থানার ওসি কাজী কামাল হোসেন, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, ডিআইও ওয়ান সোলাইমান আলী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক অভিজিৎ বোস প্রমুখ। সভায় জেলা আনছার কমান্ড্যান্ট মদন চাকমা, ফায়ার সার্ভিস ইউনিটের হাবিলদার আলমগীর হোসেন, পুজা উদযাপন পরিষদের সদস্যারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, দুর্গা পুজাকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি র্যাবের সহায়তা নেয়া হবে। তিনি বলেন, এসময় বিদেশীদের পৃথক নিরাপত্তা দেয়া হবে এবং আতঁশবাজি যাতে না ফোটাতে পারে সেজন্য বিশেষ নজরদারি রাখা হবে।