মেহেরপুর জেলা পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) উদ্যোগে পুনাক তাঁতবস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় মেহেরপুর সরকারি কলেজ মাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) সভানেত্রী মিসেস তাহেরা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, জেলা কমার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুল, মেহেরপুর সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, সদর থানার ওসি শাহ দারা খান, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম। মাসব্যপী মেলার ম্যানেজমেন্টের করেন সাইদুর রহমান, ওয়াহিদুজ্জামান ইসলাম আরিফ। এই মেলাই ৭০টি স্টল করা হয়েছে।