মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি বাজারে অভিযান চালিয়ে পুরাতন স্বাস্থ্য সতর্কতাঃ সম্বলিত সিগারেট উদ্ধার করেছে।
শনিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে আমঝুপি বাজারে অভিযান চালিয়ে সাইফুল স্টোর ও সোহাগ স্টোর থেকে ১হাজার ৮শ শালাকা সিনোর গোল্ড সিগারেট উদ্ধার করে।