মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের আমির আলীর ছেলে মেহেরপুর ডিবি পুলিশের তালিকা ভুক্ত ১নং শীর্ষ সন্ত্রাসী ইমান আলীকে আটক করেছে পুলিশ । এছাড়া পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৩জন আসামীকে আটক করেছে ।
পুলিশ জানায় ,আজ বৃহস্পতিবার দিন শুরুর আগের রাতে গোপন সুত্রে খবর পেয়ে শিবপুর গ্রামের অামির অালীর ছেলে ইমান আলী (৪০) কে শিবপুর গ্রামে অভিযান চালিয়ে আটক করে ।
একই দিনে জেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জিআর মামলার ১১ জন , সিআর মামলার ৬ জন, নিয়মিত মামলার ৫জনকে আটক করে ।আটক আসামীদের আজ দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মন্জুর করে জের হাজতে পাঠায়।