মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ সেপ্টেম্বর:
হরতালের ২য় দিনে মেহেরপুরের মুজিবনগরে পুলিশের সাথে জামায়েত-শিবিরের হরতাল সমর্থনকারীর মধ্যে সংর্ঘষে ৫পুলিশ সহ ২০জন আহত হয়। এসময় মেহেরপুর শহরের বন্দর মোড়ে হরতাল সর্মথনকারীরা টহলরত পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।
এঘটনায় মেহেরপুর সদর থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আজাদ হোসেনকে প্রধান আসামী করে ৩৪ জনের নাম উল্লেখকরাসহ অজ্ঞাত আরো ২’শ জনকে আসামী করে মামলা দায়ের করেন যার মামলা নং-৩১।
এদিকে মুজিবনগরের গৌরিনগরে পুলিশের উপর হামলার ঘটনায় মুজিবনগর থানায় ৩’শ জন জামায়েত-শিবির নেতাকর্মি কে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ।