মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ এপ্রিল:
মেহেরপুর জেলা শহরের বড়বাজার এলাকার ব্যস্ততম কালী মন্দিরের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় মিলন নামের এক আসামী পালিয়ে গেছে। পলাতক মিলন জেলার একজন চিন্থিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী জানান,একজন মাদক ব্যবসায়ীকে থানায় নিয়ে আসার পথে পালিয়ে গেছে এটা আমি শুনেছি। তাকে আটকের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। আশাকরছি তাকে দ্রুত আটক করবে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ রোববার বিকেল ৩ টার দিকে মেহেরপুর পুলিশ ফাড়ির টাউন হাবিলদার জাকারিয়া গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের দীঘিরপাড়ায় অভিযান চালায়। পুলিশ দীঘির পাড়ার এক আমবাগানে মাদক বেঁচাকেনার সময় হাতেনাতে সদর উপজেলার বিলকোলা গ্রামের মাদকব্যবসায়ী মিলনকে আটক শেষে মোটরসাইকেলযোগে সদর থানার উদ্দেশ্য রওয়ানা হয়। মোটরসাইকেলটি বড়বাজারের কালিমন্দিরের সামনের সড়কে পৌছালে পিছনে বসা মিলন চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে হ্যান্ডকাফ সহ পালিয়ে যায়।
মেহেরপুর পুলিশ ফাঁড়ির হাবিলদার জাকারিয়া বলেন,মিলন আমার মোটরসাইকেলের পিছন থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। তবে সে কোন হ্যান্ডকাফ নিয়ে যায়নি।